ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ: সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন বিরোধীদলীয় নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে দলের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবেন। ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা দুর্গতদের পাশে তাহাফফুজে খতমে নবুওয়ত: বাঁশখালীতে ত্রাণ বিতরণ

রাষ্ট্রপতির পদত্যাগ: সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০৭:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬