ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন শুরু করেছেন। এ অবস্থায় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পদত্যাগপত্র গ্রহণ করে তা জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সংসদে স্পিকারের দায়িত্ব পালনের বিষয়ে হাফিজ উদ্দিন বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও তিনি নিয়েছিলেন।

তিনি আরও বলেন, একইভাবে ডেপুটি স্পিকার দায়িত্ব গ্রহণের সময় শপথের অংশ হিসেবেই উল্লেখ থাকে—কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে বা স্পিকার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর পৌরসভায় নাগরিক সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর তীব্র অসন্তোষ, উন্নয়ন কর্মকাণ্ডে উদাসীনতার অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন

আপডেট সময় : ০৭:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬