ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তার এই পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩) জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র শুক্রবার বিকেল ৪টা ৫১ মিনিটে তার কাছে দাখিল করেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। স্পিকার আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ ব্যাখ্যা করে স্পিকার বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক জটিলতা এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন।

হাফিজ উদ্দিন বলেন, সংবিধান অনুযায়ী তিনি যেদিন জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিয়েছিলেন, সেদিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের শপথও নিয়েছেন। একইভাবে ডেপুটি স্পিকারও দায়িত্ব গ্রহণের সময় এমন শপথ নেন, যাতে স্পিকারের পদ শূন্য থাকলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করতে পারেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ‘আজ দুপুর থেকে নানা ধরনের কথাবার্তা শুনছি। কিন্তু প্রকৃত বিষয় হলো, তিনি শারীরিক অসমর্থতার কারণেই পদত্যাগ করেছেন।’ তিনি আরও যোগ করেন, ‘তিনি (মোহাম্মদ শাহাবুদ্দিন) মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি সবসময় তার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৫:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬