সাভারের মজিদপুর এলাকায় গভীর রাতে একটি ভাড়া বাসায় মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন এক পোশাক শ্রমিক দম্পতি। দগ্ধ কায়সার ও তার স্ত্রী রুবী আক্তারকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের প্রায় অধিকাংশ অংশই পুড়ে গেছে এবং দুজনের অবস্থাই বর্তমানে সংকটাপন্ন।
স্থানীয় ও বাড়ির মালিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমানোর পর কোনো এক সময় আগুনের সূত্রপাত হয়। ধোঁয়ায় পুরো ঘর আচ্ছন্ন হয়ে যাওয়ায় তারা সময়মতো বের হতে পারেননি। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে। দগ্ধ কায়সার রাজবাড়ী জেলার বাসিন্দা এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
রিপোর্টারের নাম 

























