ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডব: বিরোধীদলীয় নেতার তীব্র প্রতিবাদ

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে হাজার হাজার চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর অবৈধ প্রবেশ, ধর্মীয় উসকানি ও তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত আমির উল্লেখ করেন, পবিত্র আল-আকসা মসজিদ বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান এবং তাদের ঈমানের প্রতীক। আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিক স্থিতাবস্থা লঙ্ঘন করে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে হাজার হাজার বসতি স্থাপনকারীর পবিত্র প্রাঙ্গণে ঢুকে ধর্মীয় উসকানিমূলক আচার-অনুষ্ঠান পরিচালনা চরম অসভ্যতা এবং আন্তর্জাতিক নিয়মনীতির প্রকাশ্য অবমাননা।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ফিলিস্তিনি মুসলিমদের নামাজ আদায়ে বাধা প্রদান, বৃদ্ধ ও তরুণদের ওপর নির্যাতন এবং পবিত্র প্রাঙ্গণের পবিত্রতা নষ্ট করার মাধ্যমে জায়নবাদী ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যকে আরও বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, এই অমানবিক ও দখলদারিত্বমূলক আচরণ কোনোভাবেই বরদাশত করা যায় না।

ডা. শফিকুর রহমান জাতিসংঘ, ওআইসি-সহ শান্তিপ্রিয় বিশ্ব সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অবিলম্বে ইসরায়েলের এই অব্যাহত ধৃষ্টতা ও আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বন্ধে কার্যকর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশের জনগণের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা দুর্গতদের পাশে তাহাফফুজে খতমে নবুওয়ত: বাঁশখালীতে ত্রাণ বিতরণ

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডব: বিরোধীদলীয় নেতার তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬