নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার উপস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠান নির্মিত হয়েছে, যেখানে অতিথি হয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। ‘চাঁদ তারার গুঞ্জরণ’ শিরোনামের এই অনুষ্ঠানে শাকিব খানের ব্যক্তিজীবন, প্রেম এবং অভিনয় জীবনের নানা জানা-অজানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে শাকিব খান ও পূর্ণিমা জুটি বেঁধে বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তাদের সেই পুরোনো রসায়ন এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
অনুষ্ঠানের শুরুতে ‘পরান যা জলিয়া রে’ গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা। দর্শকদের জন্য এই বিশেষ আয়োজনে থাকছে আরও নানা চমক। ইফতেখার মুনিম-এর প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠানটি আজ, শুক্রবার রাত ১০টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
রিপোর্টারের নাম 

























