ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ: নেপথ্যে ‘অটোনোমিক নিউরোপ্যাথি’

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগার পর অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর বিষয়টি নিশ্চিত করে জানান, মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেছেন যে, তিনি দীর্ঘকাল ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন। ইতিপূর্বে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও করা হয়েছিল। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ (Autonomic Neuropathy) নামক একটি রোগ শনাক্ত হয়েছে, যার ফলে তিনি মাঝেমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন।

তিনি আরও জানান, এই শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি ও নিবিড় চিকিৎসার প্রয়োজনে তিনি স্বেচ্ছায় এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ: নেপথ্যে ‘অটোনোমিক নিউরোপ্যাথি’

আপডেট সময় : ০৬:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬