সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার তার সহকারী একান্ত সচিব এইচ এম সাগর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের বিষয়টি মো. সাহাবুদ্দিন নিজেও নিশ্চিত করেছেন। এক বার্তায় তিনি জানান, বর্তমানে তিনি অত্যন্ত অসুস্থ এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার এই আকস্মিক পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধানের পদ নিয়ে চলা নানা আলোচনার অবসান ঘটল।
রিপোর্টারের নাম 























