ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই: আবদুল আউয়াল মিন্টু

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (২৪ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা সোনাগাজী উপজেলার কারামতিয়া বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনী গণসংযোগকালে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা কেবল বিএনপিরই রয়েছে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, দেশ ও মানুষের কল্যাণে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

মিন্টু আরও উল্লেখ করেন যে, প্রতিপক্ষ দল রাজনৈতিকভাবে জনসমর্থন না পেলেও তারা কূটকৌশল ও ষড়যন্ত্রে পারদর্শী। এই ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি জোর দেন।

নিজ নির্বাচনী এলাকার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হলে এবং বিএনপি সরকার গঠন করলে দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে কোনো প্রকার কার্পণ্য করা হবে না। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টের আদেশ অমান্য, বাঁশখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে মব সন্ত্রাস ও ভাঙচুরের অভিযোগ

দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই: আবদুল আউয়াল মিন্টু

আপডেট সময় : ০৯:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬