ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৬ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার, আটক ৩

টেকনাফ, কক্সবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের অংশ হিসেবে টেকনাফে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার ভোররাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় নৌবাহিনীর একটি বিশেষ কন্টিনজেন্ট এই অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে জুনায়েদ ওরফে মুন্না, আরাফাত সানী, হামিদুল্লাহ ও কবিরসহ একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত আভিযানিক দলটি জুনায়েদ ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহর টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে জুনায়েদ ওরফে মুন্না এবং হামিদুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার মো. ইউনুসের বাড়িসহ আরও দুটি স্থানে তল্লাশি চালানো হয়।

তল্লাশি অভিযানে ১২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা, ১২৬ পিস ইয়াবা, ১টি একনলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ৮টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র রোহিঙ্গা নেটওয়ার্কের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে তাদের বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় আরাফাত সানী নামের আরও একজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৬ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার, আটক ৩

আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬