ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বোরহানউদ্দিনে রাতের আঁধারে কৃষকের গর্ভবতী গরু জবাই, মাংস লুট

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে রাতের আঁধারে এক কৃষকের গোয়ালঘর থেকে সাত মাসের গর্ভবতী একটি গরু চুরি করে নিয়ে জবাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় মাংস লুটে নিয়ে পালিয়েছে তারা, তবে ঘটনাস্থলে গরুর মাথা, চামড়া ও অন্যান্য অংশ ফেলে রেখে গেছে। এই নৃশংস ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ।

কৃষক মোশাররফ জানান, তার বসতঘরের পাশেই গোয়ালঘর। সেখানে তিনি চারটি গাভী ও একটি ষাঁড়সহ মোট পাঁচটি গরু লালন-পালন করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি গরুগুলোকে খাবার দিয়ে স্থানীয় বাজারে যান। রাত দশটার দিকে বাজার থেকে বাড়ি ফিরে মোশাররফ গোয়ালঘরে গিয়ে দেখেন, পাঁচটি গরুর মধ্যে থেকে একটি গরু নেই। এরপর তিনি পরিবারের সদস্যদের নিয়ে সারা রাত ধরে বাড়ির আশপাশ এবং বিভিন্ন স্থানে গরুটি খুঁজতে থাকেন।

পরদিন সকালে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি বিলের মাঝে সুপারি বাগানে কাজ করার সময় কৃষক ইয়াছিন জবাই করা গরুটির মাথা, চামড়া, চারটি পা এবং নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন।

ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ বিলাপ করে বলেন, “আমার কারো সাথে কোনো বিরোধ নেই। যারা আমার এত বড় ক্ষতি করেছে, আল্লাহই তাদের বিচার করবে।”

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

বোরহানউদ্দিনে রাতের আঁধারে কৃষকের গর্ভবতী গরু জবাই, মাংস লুট

আপডেট সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬