কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক ইউপি চেয়ারম্যান এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের মৃত সুরত আলীর ছেলে আব্দুল আজিজকে শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পুলিশি দল গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আব্দুল আজিজ দীর্ঘদিন বঙ্গ সোনাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং তিনি নির্বাচিত ইউপি চেয়ারম্যানও ছিলেন।
রিপোর্টারের নাম 



















