ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দাউদকান্দিতে তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ: প্রস্তুত নেতাকর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দিতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই সমাবেশ ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং জোর প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন মডেল মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ পরিদর্শন শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই জনসভায় দাউদকান্দি, মেঘনাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে সভাস্থলে প্যান্ডেল স্থাপনসহ অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন। চট্টগ্রাম থেকে একটি জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তিনি দাউদকান্দির এই নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

দাউদকান্দিতে তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ: প্রস্তুত নেতাকর্মীরা

আপডেট সময় : ০৯:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬