ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে তারেক রহমান: নির্বাচনী জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বন্দরনগরীতে পৌঁছান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তার প্রথম জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভাকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড মাঠে এখন চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। শনিবার সকাল থেকেই মাঠজুড়ে বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম ও বিদ্যুৎসংযোগ স্থাপনের কাজ চলেছে। দায়িত্বপ্রাপ্তরা মাঠের ভেতরে চেয়ার বসানো, ব্যারিকেড স্থাপন এবং বিপুল জনসমাগম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণের কাজ তদারকি করছেন। এছাড়া, জনসভার অংশগ্রহণকারীদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অস্থায়ী শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়েছে।

এদিকে, মহাসমাবেশ ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় যেকোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে তারেক রহমান: নির্বাচনী জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৭:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬