ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ওএমএস’র চাল-আটা মজুদের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সরকারি ওএমএস (খোলা বাজারে বিক্রি) কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে সোহেল আহমেদ মালিক সুজনের বিরুদ্ধে খাদ্যদ্রব্য, বিশেষ করে ওএমএস’র চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

জেলা বিএনপি এই ঘটনাকে দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচনা করেছে। ঘটনার পর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পাঁচ দিন আগে সুজনের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি নোটিশের কোনো জবাব দেননি।

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া বিএনপির নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে বলা হয়েছে, বহিষ্কৃত নেতা সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে।

দলীয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি সম্প্রতি সাংগঠনিক অবস্থানে আরও কঠোরতা অবলম্বন করছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

ওএমএস’র চাল-আটা মজুদের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ১১:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬