প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, একজন সাংবাদিক তার বক্তব্যে বলেছেন যে, তিনি নির্বাচনের পর বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং মানুষের চোখে-মুখে আনন্দ দেখছেন। আমার মনে হয় আমিও একই জিনিস দেখেছি। কিন্তু তারপরও দায়িত্বের একটি বিশাল চাপ অনুভব করছি, কারণ এখানে প্রচুর সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। একই সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই এই দায়িত্বে আমি অসম্ভব একটি চাপ অনুভব করছি।
মঙ্গলবার বিকেলে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর জানিয়েছে।
নিজের বাবা এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগে আমি অফিস থেকে যখন বাসায় যাচ্ছিলাম, তখন আমার সাথে গাড়িতে যারা ছিল, তাদের বলছিলাম, আব্বা একসময় তার এক সহকর্মীকে বলেছিলেন যে, দিনটা যদি ৪৮ ঘণ্টা হতো, তাহলে আমরা আরেকটু ভালো কাজ করতে পারতাম। আব্বার মতো আমিও সেদিন বলছিলাম যে, দিনটা কখন অফিসের ঢুকছি আর কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু বুঝতেই পারছি না। দম ফেলার সময় পাওয়া যাচ্ছে না। সেজন্য আমারও মনে হয়, দিন ২৪ ঘণ্টা না হয়ে যদি ৪৮ ঘণ্টা হতো, তাহলে একটু ভালো হতো।
তিনি আরও বলেন, প্রতিহিংসার মানসিকতা বদলানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি জেলখানা থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবেও নির্যাতিত হয়েছি। এক্স-রে করলে হয়তো দেখা যাবে আমার পিঠের হাড়টা এখনো বাঁকাভাবে লেগে আছে। যেহেতু অনেকদিন ধরে এটা এভাবে পড়ে ছিল এবং সঠিক সময়ে চিকিৎসা করা হয়নি, সেজন্য হয়তো একটু বাঁকাভাবে রয়ে গেছে। চার সপ্তাহের মধ্যে হাড় জোড়া লেগে যাবে না। আমি এখন যদি সেজন্য কাউকে দোষারোপ করে বেড়াই, তবে আমার হাড় জোড়া লাগবে না। আমি এখনো যে ব্যথা মাঝে মাঝে অনুভব করি, সেই ব্যথা চলে যাবে না। সুতরাং, ক্ষতি যা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে দেশের কল্যাণের কথা ভাবতে হবে।
গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই—এই কথা বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে দাবি করে তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হতে পারে, তবে গঠনমূলক আলোচনা হোক। গণমাধ্যমে সহযোগিতা চেয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, …
রিপোর্টারের নাম 





















