ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জুলাই বিপ্লব বানচালে ‘ষড়যন্ত্র’ চলছে: মামুনুল হক

খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেছেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত ‘জুলাই বিপ্লব’কে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। মামুনুল হক তার বক্তব্যে উল্লেখ করেন, দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে বানচাল করতে পরাজিত সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, কিছু মানুষের প্রকাশ্যে ‘জুলাই বিপ্লব’ ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তারা একদিকে মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দেওয়ার কথা বলেন, অন্যদিকে গোপনে গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালান। জাতীয় রাজনীতিতে এই ধরনের দ্বিমুখী আচরণ বা মোনাফেকি দেখতে চান না বলেও মন্তব্য করেন মামুনুল হক।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রকার কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান খেলাফত মজলিসের এই নেতা। তিনি আরও বলেন, আগামীতে একটি ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনসভায় আরও উপস্থিত ছিলেন প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে এবং পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী। এছাড়াও পিরোজপুর-১ আসনে জামায়াতের আরেক মনোনীত প্রার্থী শামীম সাঈদীর ছোট ভাই মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসেন ফরিদ, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

জুলাই বিপ্লব বানচালে ‘ষড়যন্ত্র’ চলছে: মামুনুল হক

আপডেট সময় : ০৭:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬