ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কোকোর নবম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তারেক রহমানের শ্রদ্ধা

আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত করেছেন তার বড় ভাই ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং মরহুম কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এছাড়াও দলের বেশ কয়েকজন নেতাকর্মী জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। পরবর্তীতে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান তিনি। চিকিৎসা শেষে মালয়েশিয়া পাড়ি জমান এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই সপরিবারে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফাটল: লুটপাট ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ

কোকোর নবম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তারেক রহমানের শ্রদ্ধা

আপডেট সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬