ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

উল্লাপাড়ায় জামায়াতের জনসভায় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সরকারি আকবর আলী কলেজ মাঠের একাংশ জুড়ে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গত শনিবার (২৪ জানুয়ারি) উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে আয়োজিত দশ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় এই দৃশ্য পরিলক্ষিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখা আয়োজিত এই সমাবেশে মহিলা নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নারীরাও বিপুল সংখ্যায় যোগ দেন।

এ সমাবেশে অংশগ্রহণকারী আফরোজা পারভীন নামের এক নারী জানান, “নতুন বাংলাদেশ গড়ার আশাতেই আমরা আজ জামায়াতের এই সমাবেশে এসেছি।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। নারীরা যাতে রাস্তাঘাটে নির্ভয়ে চলাচল করতে পারে এবং ঘরে বা বাইরে যেকোনো কাজ নিরাপদে করতে পারে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

উল্লাপাড়ায় জামায়াতের জনসভায় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আপডেট সময় : ০৬:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬