ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

১০ দলীয় জোট ক্ষমতায় এলে ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট সরকার গঠন করতে সক্ষম হলে দেশে ন্যায় ও ইনসাফের শাসন প্রতিষ্ঠা করা হবে। শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “জুলাই মাসের শহীদদের ঋণ পরিশোধের জন্য আমাদের ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের আত্মত্যাগের মর্যাদা রাখতে হবে।”

জনসভায় তিনি চাঁদাবাজদের উদ্দেশ্যে বলেন, “চাঁদাবাজ, তুমি ভয় পেয়ো না। তোমার হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেবো। সমাজে তোমাকে আর মুখ ঢেকে চলতে হবে না। কেউ তোমার মা-বাবাকে চাঁদাবাজ হিসেবে পরিচয় দেবে না, তোমার স্ত্রীও এই অপবাদ থেকে মুক্তি পাবে। তুমিও সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারবে।”

জামায়াত আমির অভিযোগ করেন, বাংলাদেশে আধিপত্যবাদের কোনো ছায়া তারা দেখতে চান না। তিনি বলেন, “আমরা বিশ্বের সকল সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। প্রতিবেশীদের আমরা প্রতিবেশী হিসেবেই দেখতে চাই। আমরা কারও ওপর খবরদারি করতে চাই না, তেমনি অন্য কেউ এসে বাংলাদেশের ওপর খবরদারি করুক তাও আমরা মেনে নেব না। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট।”

তিনি বিদ্যমান শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, “গত ৫৪ বছর ধরে যে শাসনব্যবস্থা দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, সেই শাসন আমরা আর দেখতে চাই না। আমরা এই ব্যবস্থার আমূল পরিবর্তন চাই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ দলীয় জোট ক্ষমতায় এলে ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

আপডেট সময় : ০৫:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬