ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করবে বিএনপি। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এ কথা জানান। অনুষ্ঠানে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের শিক্ষা নিয়ে যে রিলস তৈরি হয়েছে, সেখানে আপনারা প্রাইমারি শিক্ষা নিয়ে আমাদের কাজের কথা জানতে চেয়েছেন। সামাজিক মূল্যবোধের শিক্ষা শিশুদের মধ্যে সঞ্চারিত করা অপরিহার্য। এই লক্ষ্যে আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ জোর দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা প্রাথমিক শিক্ষকদের পেশাগত যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি তাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব। এই প্রশিক্ষণে অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিষয়গুলো শিশুদের শেখানোর ওপর জোর দেওয়া হবে।”

সাইবার বুলিংয়ের মতো আধুনিক সমস্যা মোকাবেলায় শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ও ভুলের পার্থক্য শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, “শিশুদের ছোটবেলা থেকে যদি শেখানো যায় কোনটি সঠিক, কোনটি ভুল; কোনটি ভালো, কোনটি মন্দ— তাহলে তারা বড় হয়ে ন্যায়-অন্যায় বুঝতে শিখবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি: তারেক রহমান

আপডেট সময় : ০৪:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬