ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

অবৈধ সম্পদ ও প্রশ্নফাঁস: পিএসসির সাবেক চালক আবেদ আলী কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

আদালতে হাজির করার পর দুদকের সহকারী পরিচালক আল আমিন তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১৫ জানুয়ারি আদালত আবেদ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

রিমান্ড আবেদনে দুদক উল্লেখ করে, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন এবং মানি লন্ডারিং আইনে সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিভিন্ন ব্যক্তির সঙ্গে অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে মো. জাকারিয়া রহমানসহ একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার বিষয়টিও উঠে এসেছে। পিএসসির একজন গাড়িচালক হয়েও আসামি সৈয়দ আবেদ আলী একটি সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের স্বপ্ন ভস্ম, লক্ষাধিক টাকার ক্ষতি

অবৈধ সম্পদ ও প্রশ্নফাঁস: পিএসসির সাবেক চালক আবেদ আলী কারাগারে

আপডেট সময় : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬