বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট’ (পিসিএ) স্বাক্ষরের প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং সুশাসনের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় ইইউর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শিগগিরই একটি প্রতিনিধিদল নিয়ে ব্রাসেলস সফর করবেন। এই সফরের মূল লক্ষ্য হলো দুই পক্ষের মধ্যে পিসিএ চুক্তি স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করা। পররাষ্ট্রমন্ত্রী ইইউকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানান।
রিপোর্টারের নাম 






















