ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কাজীপুরে অবৈধ তেল মজুত: ১৭০০ লিটার ডিজেল-পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় অনুমোদনহীন একটি তেলের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৭২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে সোনামুখী বাজারের পূর্ব পাশের রাস্তাসংলগ্ন ‘মেসার্স এস আর ফুয়েল ট্রেডার্স’-এ এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

তিন ঘণ্টাব্যাপী চলা অভিযানে, ওই দোকানে অবৈধভাবে মজুত করা পাঁচটি ড্রাম থেকে ১ হাজার ৩৩ লিটার পেট্রোল এবং ৬৯৪ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযানের সময় দোকান মালিক শাহা আলম (৩২), যিনি সোনামুখী ইউনিয়নের রোউহাবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে, তেল সংগ্রহ ও মজুতের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তিনি আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন।

দোষ স্বীকারের পর আদালত শাহা আলমকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ক ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযুক্ত শাহা আলম তাৎক্ষণিকভাবে ধার্যকৃত দণ্ডের অর্থ পরিশোধ করেন। ইউএনও জানান, এই ব্যবসায়ী প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপনে অবৈধভাবে মজুত করা ডিজেল প্রতি লিটার ১৫০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ২২০ টাকা দরে বিক্রি করতেন। জব্দকৃত তেল সিরাজগঞ্জ পাম্পে হস্তান্তর করা হয়েছে এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

কাজীপুরে অবৈধ তেল মজুত: ১৭০০ লিটার ডিজেল-পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

আপডেট সময় : ০২:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬