ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৪৩

রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ মঙ্গলবার দিনভর এই অভিযান পরিচালনা করে। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, ১৩ পুরিয়া গাঁজা এবং ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে আহসানুল্লাহ, সানী, শরিফ ও রুহুল আমিনসহ ৪৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদক ও ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর সফর নিয়ে রাজনৈতিক উত্তাপ

রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৪৩

আপডেট সময় : ০৪:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬