ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্র বিক্রেতা মাজেদুল হক ওরফে হেলালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ প্রদান করেন। সিআইডির আবেদনের প্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য এই সময় মঞ্জুর করা হয়।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’-এর মালিক হেলালকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি ২০১৭ সালে আমদানির পর কয়েক দফা হাতবদল হয়ে হেলালের দোকানে আসে। ২০১৪ সালের পর লাইসেন্স নবায়ন না করেই হেলাল অবৈধভাবে এই অস্ত্রটি বিক্রি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আদালতে শুনানির সময় তদন্ত কর্মকর্তা জানান, এই অস্ত্রটি কীভাবে আসামিদের হাতে পৌঁছালো, তা জানতে হেলালকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে জুমার নামাজ পড়ার পর নির্মমভাবে হত্যার শিকার হন শহীদ ওসমান হাদি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬