ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে জেডি ভ্যান্সের নেতৃত্বে কমিশন গঠনের তোড়জোড়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় পদ থেকে সরিয়ে দিতে নতুন এক কৌশল গ্রহণ করেছেন হাউজ ডেমোক্র্যাটরা। এই প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি বিশেষ কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গত মঙ্গলবার হাউজ জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবটি উত্থাপন করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের প্রেক্ষাপটে তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা। বিশেষ করে ইরান নিয়ে তার আক্রমণাত্মক হুমকি এবং নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট এই পদক্ষেপকে ত্বরান্বিত করেছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মতে, ট্রাম্পের এমন আচরণ জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

প্রস্তাবিত এই বিলে আরও ৫০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা সমর্থন জানিয়েছেন। এই কমিশনে চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ এবং সাবেক নির্বাহী কর্মকর্তাসহ মোট ১৭ জন সদস্য রাখার কথা বলা হয়েছে, যারা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করবেন। তবে বর্তমানে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি সভায় এই বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াত নেতা মাওলানা আবদুল হালিমের

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে জেডি ভ্যান্সের নেতৃত্বে কমিশন গঠনের তোড়জোড়

আপডেট সময় : ০৪:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬