ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

যৌন কেলেঙ্কারিতে টালমাটাল মার্কিন রাজনীতি: পদত্যাগ করলেন দুই কংগ্রেস সদস্য

যৌন নিপীড়ন ও অনৈতিক সম্পর্কের অভিযোগে পদত্যাগ করেছেন মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী সদস্য। পদত্যাগকারী এই দুই আইনপ্রণেতা হলেন ডেমোক্র্যাট দলীয় এরিক সোয়ালওয়েল এবং রিপাবলিকান দলীয় টনি গঞ্জালেস। সোমবার পৃথক বিবৃতিতে তারা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এরিক সোয়ালওয়েলের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে লেখা চিঠিতে সোয়ালওয়েল তার অতীতের ভুল সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে তিনি নিজের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলো আইনিভাবে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অন্যদিকে, টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি টনি গঞ্জালেস তার এক নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই ঘটনার পর সংশ্লিষ্ট নারী কর্মী আত্মহত্যা করলে গঞ্জালেসের ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। এছাড়া তার বিরুদ্ধে অন্য এক কর্মীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগও রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর সফর নিয়ে রাজনৈতিক উত্তাপ

যৌন কেলেঙ্কারিতে টালমাটাল মার্কিন রাজনীতি: পদত্যাগ করলেন দুই কংগ্রেস সদস্য

আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬