যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ধরনের চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানকে নতজানু করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য এবং ইরানি জনগণ এ ধরনের কোনো পদক্ষেপ মেনে নেবে না।
বুধবার তেহরানে এক জরুরি বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই যুদ্ধ কিংবা অস্থিতিশীলতা চায় না। তারা সব সময় গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী। তবে জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পুনরায় শান্তি আলোচনার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় ইরানি প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এলো। যদিও ট্রাম্পের প্রস্তাব নিয়ে তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
রিপোর্টারের নাম 























