ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে সরকারি ছুটি বাড়ানোর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছে সরকার। এরই অংশ হিসেবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে টান পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি খাতের ওপর চাপ কমাতে সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে সরকারি ছুটি বাড়ানোর প্রস্তাব তোলা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের বিষয়টিও আজকের বৈঠকে আলোচনার টেবিলে রয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের এই সিদ্ধান্ত কার্যকর হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

জ্বালানি সাশ্রয়ে সরকারি ছুটি বাড়ানোর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ

আপডেট সময় : ১২:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬