ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার তথ্য নেই: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনার সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে নাকচ করে দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, পরবর্তী কোনো আলোচনার বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, আগামী দুই দিনের মধ্যে ইসলামাবাদে বড় কোনো কূটনৈতিক ঘটনা ঘটতে পারে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে কিছু বার্তা বিনিময় হলেও কোনো বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কোনো সুনির্দিষ্ট সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল। তা সত্ত্বেও পাকিস্তান তাদের মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ৮ এপ্রিল ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর সফর নিয়ে রাজনৈতিক উত্তাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার তথ্য নেই: ইরান

আপডেট সময় : ০৪:২১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬