ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

৫ লাখ সরকারি নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, আসছে ই-হেলথ কার্ড

দেশের বেকার যুবকদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের অধিবেশনে তিনি জানিয়েছেন, সরকার বিভিন্ন দপ্তরে মোট ৫ লাখ জনবল নিয়োগের বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনেই প্রায় তিন হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এই আশাপ্রদ তথ্য জানান।

চাকরিপ্রার্থীদের সুখবরের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতেও নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় ‘ই-হেলথ কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে বিশেষ করে ইংরেজি বিষয়ের ওপর উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়েও সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

৫ লাখ সরকারি নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, আসছে ই-হেলথ কার্ড

আপডেট সময় : ০৩:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬