ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার দেশ কোনো যুদ্ধ বা সংঘাত চায় না, বরং আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে আগ্রহী। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করবে, তবে তারা সফল হবে না।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আন্তর্জাতিক মানবিক নীতি ও আইনের প্রসঙ্গ তুলে পশ্চিমা দেশগুলোর ভূমিকার সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন রাখেন, বেসামরিক মানুষ এবং স্কুল-হাসপাতালের মতো স্থাপনায় হামলা চালানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে কি না।
তিনি আরও উল্লেখ করেন যে, ইরান সর্বদা শান্তির পক্ষে থাকলেও নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না। সংলাপের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রিপোর্টারের নাম 























