ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দ্বৈত নাগরিকত্ব: বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল বহাল, নির্বাচন থেকে ছিটকে পড়লেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দ্বৈত নাগরিকত্বের জটিলতায় কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

এর আগে, গত রবিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের রায় দেয়। এই প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের পর নির্বাচন কমিশন আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল ঘোষণা করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

দ্বৈত নাগরিকত্ব: বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল বহাল, নির্বাচন থেকে ছিটকে পড়লেন

আপডেট সময় : ০৩:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬