জুলাই মাসের গণবিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজ, বৃহস্পতিবার, দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে আদেশ দেবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন— বিচারক (অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক (জেলা ও দায়রা জজ) নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। শুনানিতে তারা আসামিদের ব্যক্তিগত দায়ভার তুলে ধরেন। প্রসিকিউশন পক্ষ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। এছাড়াও, জুলাই-আগস্ট মাসের আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, উসকানি এবং প্ররোচণার অভিযোগ আনা হয় সকল আসামির বিরুদ্ধে। শুনানি শেষে, প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর আবেদন জানায়।
রিপোর্টারের নাম 

























