ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঢাকাই সিনেমায় কবীর সুমনের অভিষেক: গানে থাকছেন আসিফ আকবর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দুই বাংলার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন প্রথমবারের মতো যুক্ত হলেন বাংলাদেশের চলচ্চিত্রে। তবে এবার গায়ক হিসেবে নয়, বরং গীতিকার ও সুরকার হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। তাঁর সৃষ্টি করা এই বিশেষ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবর।

কবীর সুমন ও আসিফ আকবরের মধ্যকার শৈল্পিক রসায়ন দীর্ঘদিনের। এর আগে অডিও মাধ্যমে এই দুই গুণী শিল্পী একাধিক জনপ্রিয় গান উপহার দিলেও ঢাকাই সিনেমার জন্য এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা। ইয়ামিন ইলান পরিচালিত পারিবারিক গল্পের সিনেমা ‘ঝামেলা’-তে এই জুটির গানগুলো শুনতে পাবেন দর্শক।

সিনেমাটিতে মোট ছয়টি গান থাকছে, যার মধ্যে তিনটির কথা ও সুর করেছেন কবীর সুমন। গানগুলোর সংগীত পরিচালনায় রয়েছেন উজ্জ্বল সিনহা ও আজমির বাবু। মজার বিষয় হলো, কবীর সুমনের লেখা ও সুর করা তিনটি গানসহ সিনেমার সবকটি গানেই এককভাবে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর আগে ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমাতেও এককভাবে সব গানে কণ্ঠ দিয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন আসিফ।

দিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটি প্রযোজনা করছেন দিয়া রইস। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা ও সাবেরি আলমসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা ইয়ামিন ইলান জানান, ‘ঝামেলা’ সম্পূর্ণ দেশীয় প্রেক্ষাপটে নির্মিত একটি মৌলিক ও পারিবারিক গল্পের সিনেমা। এটি কোনো বিদেশি সিনেমার আদলে তৈরি করা হয়নি। ইতিমধ্যে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে দুই লটের শুটিং সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের যেকোনো একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

ঢাকাই সিনেমায় কবীর সুমনের অভিষেক: গানে থাকছেন আসিফ আকবর

আপডেট সময় : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬