ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত তাহসান: ‘আমাকে একটু বাঁচতে দিন’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান তাঁর দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে ভক্ত ও গণমাধ্যমের অতিরিক্ত কৌতূহল থেকে মুক্তি চেয়ে তিনি আকুতি জানিয়েছেন, “প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।” গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও চলতি বছরের শুরুতেই তাদের পথ আলাদা হয়ে গেছে বলে জানা গেছে।

তাহসান সম্প্রতি গণমাধ্যমকে তাঁদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিষয়টি নিয়ে অসংখ্য ফোন কল ও নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে, যা তাঁর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, গত বছরের জুলাই মাসের শেষদিক থেকেই তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে ভাঙন ধরে। যদিও ঠিক কী কারণে তাদের এই বিচ্ছেদ, সে বিষয়ে তাহসান এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আজ শনিবার দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তাহসান খান বলেন, “যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। কয়েক মাস ধরেই আলাদা থাকছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা দেওয়া হবে।”

রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তাঁদের এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে তাহসান ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

উল্লেখ্য, রোজা আহমেদের আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাহসান-মিথিলার এক কন্যাসন্তান রয়েছে, যার নাম আইরা তাহরিম খান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত তাহসান: ‘আমাকে একটু বাঁচতে দিন’

আপডেট সময় : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬