থাইল্যান্ডের একটি আদালত ২০১৫ সালে ব্যাংককের একটি উপাসনালয়ে ভয়াবহ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে দুই উইঘুর ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই হামলায় ২০ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে একাধিক চীনা পর্যটকও ছিলেন। এটি ছিল দেশটির ইতিহাসে অন্যতম মারাত্মক সন্ত্রাসী হামলা।
২০১৫ সালের ১৭ আগস্ট ব্যাংককের প্রাণকেন্দ্রে অবস্থিত ইরাওয়ান উপাসনালয়ে এই হামলা চালানো হয়। তদন্তের পর আদালত দুই উইঘুর নাগরিক, ইউসুফু মিয়েরালি এবং বিলাল মোহাম্মদকে পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে। তবে, অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
রিপোর্টারের নাম 






















