ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নতুন বাজেটে কমতে পারে নিত্যপ্রয়োজনীয় ও বিলাসবহুল পণ্যের দাম

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশীয় শিল্পায়নকে উৎসাহিত করার লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, কৃষি উপকরণ, চিকিৎসাসামগ্রী, প্রযুক্তিপণ্য এবং পরিবেশবান্ধব যানবাহনে কর ও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে এসব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে আশা করা হচ্ছে।

যেসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমতে পারে তার মধ্যে রয়েছে—চাল, গম, আলু, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলসহ প্রায় ৬০টি জরুরি খাদ্য ও কৃষিপণ্য।

ইলেকট্রনিকস ও গৃহস্থালি সামগ্রীর মধ্যে দাম কমার সম্ভাবনা রয়েছে দেশীয়ভাবে উৎপাদিত ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার এবং কিচেন অ্যাপ্লায়েন্সের।

প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি পণ্যের ক্ষেত্রে, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর এবং মোবাইল ফোনের স্থানীয় সংযোজন ও আমদানিতে শুল্ক ও ভ্যাট ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে।

চিকিৎসাসামগ্রীর মধ্যে, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ব্যবহার্য পণ্য, জীবন রক্ষাকারী ওষুধ এবং চিকিৎসা যন্ত্রপাতির দামও হ্রাস পেতে পারে।

যানবাহন ও বিদ্যুৎ খাতের উন্নয়নে, পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি (ইভি), ই-বাইক এবং সৌরবিদ্যুৎ (সোলার এনার্জি) পণ্যের উপর কর ও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে, যা এই খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ

নতুন বাজেটে কমতে পারে নিত্যপ্রয়োজনীয় ও বিলাসবহুল পণ্যের দাম

আপডেট সময় : ০২:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬