ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নতুন অর্থবছরের বাজেট অনুমোদন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট চূড়ান্ত করার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাজেট পেশের আগে সাংবিধানিক নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার এই অনুমোদন প্রয়োজন হয়।

বৈঠকে গত অর্থবছরের সংশোধিত বাজেট এবং আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এবারের বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে কর কাঠামো বিন্যাসের পাশাপাশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর অর্থমন্ত্রী জাতীয় সংসদে এই বিশাল বাজেট পেশ করবেন। বৈঠকে আয়কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিভিন্ন আইনি প্রস্তাবনার ওপরও আলোচনা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস: চার মাসে আয় কমেছে ১১ শতাংশ

নতুন অর্থবছরের বাজেট অনুমোদন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু

আপডেট সময় : ১১:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬