ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সিস্টেমের গলার কাঁটা হয়ে ফিরছেন ফজলু: ওটিটিতে আসছে ‘কাঁটা-২’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

একজন দুর্নীতিপরায়ণ দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তা যখন হঠাৎ সৎ হওয়ার সিদ্ধান্ত নেন, তখন চারপাশের চেনা পরিবেশটাই তার জন্য প্রতিকূল হয়ে ওঠে। নিজের তৈরি করা দুর্নীতির জালে তিনি নিজেই যেন ‘সিস্টেমের গলার কাঁটা’ হয়ে দাঁড়ান। এমনই এক বিড়ম্বনাপূর্ণ ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কাঁটা-২’।

আগামী বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে দর্শক নাটকটি দেখতে পাবেন। এটি দুই বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় নাটক ‘কাঁটা’-এর সিক্যুয়েল। রিয়াদ মাহমুদের পরিচালনায় এই পর্বেও কেন্দ্রীয় চরিত্র ফজলুকে ঘিরেই আবর্তিত হয়েছে কাহিনী।

নির্মাতা রিয়াদ মাহমুদ বলেন, ‘গত বছর প্রথম পর্বটি প্রচারের পর দর্শকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছিলাম। সেই অনুপ্রেরণা থেকেই সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করি। এবারের গল্পে দেখা যাবে, দুর্নীতিবাজ কর্মকর্তা ফজলু যখন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, তখন তাকে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আশা করছি, প্রথম কিস্তির মতো এই পর্বটিও দর্শকদের বিনোদিত করার পাশাপাশি ভাবাবে।’

নাটকের কাহিনী বিন্যাসে দেখা যায়, ফজলু সৎ পথে চলার প্রতিজ্ঞা করার পর তার পারিবারিক ও পেশাগত জীবনে শুরু হয় চরম অস্থিরতা। ঘরে অভাব থাকলেও ব্যাংকে জমে থাকা ঘুষের টাকা তিনি স্পর্শ করেন না, যা নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার দূরত্ব তৈরি হয়। অন্যদিকে, অফিসে ঘুষ নেওয়া বন্ধ করে দেওয়ায় তিনি সহকর্মীদের কাছে চক্ষুশূল হয়ে ওঠেন এবং ‘সিস্টেমের’ পথে বাধা হিসেবে গণ্য হন। একপর্যায়ে তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হলেও ফজলু দমে না গিয়ে দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান শক্ত করেন। এই সংঘাত ও হাস্যরসের মধ্য দিয়েই এগিয়ে যায় নাটকের দৃশ্যপট।

‘কাঁটা-২’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সুষমা সরকার, টুইংক, শাহেদ আলী, ইকবাল হোসেন, তুহিন, ফারুকসহ আরও অনেকে। সমসাময়িক প্রেক্ষাপটে হাস্যরসের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দেবে এই নাটকটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনকে ইরানের তেল নিতে দেবে না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালিতে কড়াকড়ির হুঁশিয়ারি

সিস্টেমের গলার কাঁটা হয়ে ফিরছেন ফজলু: ওটিটিতে আসছে ‘কাঁটা-২’

আপডেট সময় : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬