ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লুৎফর হাসানের নতুন গানে সোলায়মান ও রাকিব, দোতারায় শিফা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় দুই মুখ শেখ সোলায়মান ও রাকিবকে নিয়ে নতুন গান নিয়ে আসছেন ‘ঘুড়ি’খ্যাত সুপরিচিত কণ্ঠশিল্পী লুৎফর হাসান। ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামের এই বিশেষ গানটিতে তাদের সঙ্গে দোতারায় থাকছেন ফাহিমা আহমেদ শিফা। সম্প্রতি নান্দনিক লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

লুৎফর হাসানের নিজস্ব কাব্যশৈলীতে সাজানো এই গানটির কথা এমন— ‘তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই, তোমার আমার মইধ্যে তবু ভালোবাসার সীমা নাই’। গানটিতে লুৎফর হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সোলায়মান ও রাকিব। তরিকের সংগীতায়োজনে তৈরি এই গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

গানটির চিত্রায়ণে গুরুত্ব পেয়েছে গ্রাম-বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। টাঙ্গাইলের যমুনার চর ও ঐতিহাসিক হেমনগর জমিদার বাড়ির বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, লুৎফর হাসান, সোলায়মান ও রাকিব—তিনজনই একই অঞ্চলের মানুষ। ফলে শেকড়ের টানে তারা নিজেদের এলাকার অদেখা সুন্দর জায়গাগুলোকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন।

নতুন এই কাজ প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, “সোলায়মান ও রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের গায়কীর জন্য বেশ জনপ্রিয়। তারা আমার ছোট ভাইয়ের মতো এবং আমরা একই মাটির সন্তান। তাই তাদের সঙ্গে নিয়ে গান করার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। সেই সঙ্গে শিফার দোতারা বাজানো গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। এই গানচিত্রের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর লোকেশন, যা এর আগে কোনো মিউজিক ভিডিওতে দর্শক দেখেননি।”

জানা গেছে, ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে গানটি খুব শীঘ্রই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি দেশি ও বিদেশি বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শ্রোতারা গানটি উপভোগ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

লুৎফর হাসানের নতুন গানে সোলায়মান ও রাকিব, দোতারায় শিফা

আপডেট সময় : ০৫:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬