ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

জাপানের কারখানায় ছুরি ও রাসায়নিক হামলা, আহত ১৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

জাপানের মধ্যাঞ্চলে একটি টায়ার কারখানায় ছুরি ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) শিজুওকা প্রিফেকচারের মিশিমা শহরে ইয়োকোহামা রাবার কোম্পানির একটি কারখানায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ফুজিসান নান্তো ফায়ার ডিপার্টমেন্টের বরাতে জানা যায়, হামলাকারী ছুরি দিয়ে অন্তত আটজনকে আঘাত করেন। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে, তবে সবাই জ্ঞান থাকা অবস্থায় হাসপাতালে পৌঁছান।

এ ছাড়া হামলার সময় ওই ব্যক্তি ব্লিচ বা অনুরূপ রাসায়নিক পদার্থ ছুড়ে মারেন বলে ধারণা করা হচ্ছে। এতে আরও সাতজন আহত হন এবং তাদেরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিজুওকা প্রিফেকচারাল পুলিশ জানায়, আটক ব্যক্তি ৩৮ বছর বয়সি একজন পুরুষ। তাকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে তার হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানানো হয়নি। জাপানের কিয়োদো সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ওই কারখানার সাবেক কর্মচারী হতে পারেন।

জাপানের প্রভাবশালী দৈনিক আসাহি শিম্বুন জানায়, হামলাকারীর কাছে একটি সারভাইভাল নাইফ ছিল এবং তিনি গ্যাস মাস্কের মতো কিছু পরেছিলেন।

উল্লেখ্য, জাপানে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকর রয়েছে এবং সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কয়েকটি আলোচিত ছুরি হামলার ঘটনা ঘটেছে, যা জনমনে উদ্বেগ তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাজ ভাঙা শিল্পের সমিতি বিএসবিআরএ’র নির্বাচন আবারও স্থগিত

জাপানের কারখানায় ছুরি ও রাসায়নিক হামলা, আহত ১৫

আপডেট সময় : ০৯:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫