প্রেমিকার খোঁজে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে গ্রেফতার হয়েছে বাংলাদেশি এক যুবক। তার বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগ আনা হয়েছে।
আটক ব্যক্তির নাম রায়হান কবীর। ২৫ বছর বয়সি রায়হানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
স্থানীয়দের মারফত জানা গেছে, প্রেমিকার খোঁজে সোজা বাংলাদেশ থেকে ভারতে চলে যায় ওই যুবক। তবে ওই নারীর সন্ধান না পেয়ে শুক্রবার ভোরে পশ্চিমবঙ্গের বসিরহাটের ঢ্যামডেমি এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে সন্দেহের বশবর্তী হয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায় বলেন, রায়হানের কাছে বৈধ কাগজপত্র ছিল না। তাই অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
রায়হান কেবল প্রেমিকাকে খুঁজতে এই কাণ্ড ঘটিয়েছেন, নাকি ঘটনার নেপথ্যে অন্য কারণ রয়েছে- তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, ভারতে কোন এলাকায় কার সঙ্গে রায়হানের সম্পর্ক গড়ে উঠেছিল এবং আগেও কখনও অবৈধ পন্থায় ভারতে গেছেন কিনা, তাও তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























