ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এ কে খন্দকার চিরস্মরণীয় হয়ে থাকবেন: মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। দেশের প্রতি মমত্ববোধ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তার নিবেদিতপ্রাণ ভূমিকা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) বীর-উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) এক শোক বার্তায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, এ কে খন্দকারের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।

তিনি মুক্তিবাহিনীর উপ-প্রধান এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান ছিলেন। সাবেক এ এয়ার ভাইস মার্শাল গ্রুপ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখার জন্য ‘বীর উত্তম’ খেতাব এবং ২০১১ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

ফখরুল বলেন, পৃথিবী থেকে তার চিরবিদায়ে আমি ব্যথিত ও মর্মাহত। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসীব এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন এ কে খন্দকার। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে পৃথক বজ্রপাতে কিশোরসহ দুইজনের প্রাণহানি

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এ কে খন্দকার চিরস্মরণীয় হয়ে থাকবেন: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫