ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধদের হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ভবন পরিদর্শন করছেন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিদর্শনে যান তারা।
পরিদর্শনকালে উপস্থিত আছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।
এছাড়া রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা।
এর আগে, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি মারা যাওয়ার খবর ছড়িয়ে পরলে গতকাল রাত ১১টার দিকে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা, ভাডচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
রিপোর্টারের নাম 























