ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর শাহআলী এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেফতার ব্যক্তির নাম শেখ মহিউদ্দিন আজম ওরফে আজম (২৮)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার তুরাগ সিটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি চৌকস টিম শাহআলী থানার তুরাগ সিটি আবাসিক এলাকার তুরাগ জামে মসজিদের সামনে অভিযান চলিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে মাদককাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা গেছে, শেখ মহিউদ্দিন আজম একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫