ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ওসমান হাদীকে গুলি: মোটরসাইকেল মালিক হান্নান কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউম হোসেন নয়ন এ তথ্য জানান।

আজ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহজনকভাবে আব্দুল হান্নানকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর পল্টন থানার উপ-পুলিশ পরিদর্শক সামিম হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, মো. আব্দুল হান্নানকে র‌্যাব-২ আটক করে পল্টন মডেল থানায় সোপর্দ করেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ওসমান হাদি ও তার সঙ্গীয় ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় অজ্ঞাত দুই সন্ত্রাসী একটি মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে হাদি গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে র‌্যাব-২ জানতে পারে, সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো ল-৫৪-৬৩৭৫। পরে র‌্যাব-২ বিআরটিএ থেকে মালিকানা যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নান হিসেবে চিহ্নিত করেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আব্দুল হান্নান উল্লেখিত ঘটনায় জড়িত আছে সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। ঘটনায় জড়িত থাকার বিষয়ে যাচাই-বাছাই অব্যাহত আছে। তদন্তে শেষ না হওয়ায় পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আব্দুল হান্নানকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। আসামি জামিন পেলে স্থায়ীভাবে পলাতক হওয়ার সম্ভাবনা আছে।

এর আগে রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল হান্নানকে আটক করে র‌্যাব-২।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

ওসমান হাদীকে গুলি: মোটরসাইকেল মালিক হান্নান কারাগারে

আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫