ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

অ্যাটকোর নবম বার্ষিক সাধারণ সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

অ্যাসোসিয়েশন অব টেলিভশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) হোটেল শেরাটনে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

এতে আরও ছিলেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম, বাংলা ভিশন টিভির চেয়ারম্যান আব্দুল হক, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ আরও সম্মানিত ব্যক্তিরা।

সভায় সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, আশা করি, আবেগ নয়, নিরপেক্ষভাবে বিবেককে প্রাধান্য দিয়ে স্বাধীন চিন্তাভাবনা ও মত প্রকাশের অধিকারের জন্য সচেষ্ট থাকবে মিডিয়া। তিনি সবাইকে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।

উপস্থিত ব্যক্তিরা নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে একমত পোষণ করেন এবং একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে নিজেদের বলিষ্ঠ ভূমিকা পালনে একাত্মবোধ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন মাসের বেতন না দিয়েই কারখানা বন্ধ, টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ

অ্যাটকোর নবম বার্ষিক সাধারণ সভা

আপডেট সময় : ০৩:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫