ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিশরের ভিসা আবেদনে ইমেইল অ্যাপয়েন্টমেন্ট লাগবে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ঢাকার মিসর দূতাবাস ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অনুমোদিত সব ট্রাভেল এজেন্সির জন্য নতুন ই-মেইল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে। নতুন নিয়মে প্রতি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ পাঁচটি পাসপোর্ট জমা দেওয়া যাবে।

রবিবার (১৪ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার মিশর দূতাবাস।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অনুমোদিত সব ট্রাভেল এজেন্সির জন্য নতুন ই-মেইল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাভেল এজেন্সিকে তাদের এজেন্সির নাম, আবেদনের সংখ্যা ও পছন্দের দিন (রবিবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার) উল্লেখ করে visa.consular.egyembdha@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে।

প্রতি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ পাঁচটি পাসপোর্ট জমা দেওয়া যাবে এবং শুধুমাত্র নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট থাকা এজেন্সিগুলো দূতাবাসে প্রবেশ করতে পারবে। এজন্য প্রতিনিধিকে অবশ্যই অফিসিয়াল আইডি সঙ্গে আনতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

মিশরের ভিসা আবেদনে ইমেইল অ্যাপয়েন্টমেন্ট লাগবে

আপডেট সময় : ০৩:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫